সোমবার, ২৩ মার্চ ২০২৬

ডেস্ক নিউজঃ গতকাল সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেটে থাকবেন চারজন রবীন্দ্র বিশেষজ্ঞ যুক্ত করার অনুশাসন দিয়ে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন, ২০১৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি চর্চা-গবেষণাসহ উচ্চশিক্ষায় সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত আইনের খসড়াটি গত ১১ মে নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

পুনরায় ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ছোট্ট একটি সংশোধন রয়েছে এর মধ্যে। বিশ্ববিদ্যালয়ের সিনেট গঠনের যে প্রস্তাব করা হয়েছে, তাতে সব ঠিকই আছে। সিনেটের প্রধান হবেন ভাইস চ্যান্সেলর। সেখানে প্রো-ভাইস চ্যান্সেলর থাকবেন, বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কর্মকর্তা শিক্ষকরা থাকবেন, শিক্ষাবিদ থাকবেন। কিন্তু ক্যাবিনেট মনে করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র বিশেষজ্ঞও থাকা দরকার। এজন্য কয়েকজন রবীন্দ্র বিশেষজ্ঞ থাকবেন। রবীন্দ্র সাহিত্য নিয়ে যারা অধ্যাপনা করেন, রবীন্দ্রনাথকে নিয়ে যারা গবেষণা করেন, রবীন্দ্রনাথের নৃত্য ও সংগীত নিয়ে যারা কাজ করেন তাদের মধ্য থেকে চারজন প্রতিনিধি সিনেটে সংযোজিত হবেন। অন্যান্য সব ঠিক আছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ মে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট ছিল। সেটি বাস্তবায়িত হলো। শিক্ষা মন্ত্রণালয় আইনের খসড়াটি নিয়ে এসেছে।

জানা গেছে, এ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের সৃষ্টি, দর্শন ও বিশ্ব সংস্কৃতির পাশাপাশি অন্যান্য ফ্যাকাল্টিও থাকবে। যেমন কলা, সঙ্গীত, নৃত্য, চারুকলা, নাট্যকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি ও সমবায়। এছাড়া বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইন, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং টেকনোলজিসহ বিভিন্ন ফ্যাকাল্টিও থাকবে। তবে স্বাভাবিকভাবে এখানে সঙ্গীত, নৃত্য, চারুকলা, নাট্যকলার উপরই ফোকাস থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...