বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির: শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী পূর্বপাড়া মহল্লার এক কিলোমিটার সড়কটি প্রায় দেড় যুগ ধরে সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই কোমড় পর্যন্ত স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিদ্যালয়গামী শিশু কিশোরসহ প্রায় তিন-চার হাজার এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌছেছে। জমে থাকা পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শিশু কিশোরসহ এলাকাবাসী দূষিত পানি মাড়িয়ে চলাচল করায় চর্মরোগসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এলাকাবাসীর অনেকেই প্রতিনিয়ত ওই স্থান দিয়ে চলাচল করতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন ও দুর্ঘটনায়ও পতিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে ওই চরম দুরবস্থা বিরাজ করলেও সড়কটি সংস্কারে বা পানি নিষ্কাষণে সংশ্লিষ্টদের কোন গরজ পরিলক্ষিত না হওয়ায় এলাকাবাসী চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। আজ রোববার দুপুরে সরেজমিন পরিদর্শনে কাকিলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম. ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুন, রাকিবুল, মেহেদি হাসান, সামি, মুসলিম, সুবর্ণা, মর্জিয়া, সাদিয়া আক্তার, মাবিয়া ও খুরশিদ আক্তার তমা বলেন, ‘ পঁচা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে আমাদের খুব কষ্ট হয়। স্কুলে গিয়ে হাত পা ধোয়ার পরও সারাদিন অনেকের হাত পা চুলকায়। আমাদের অনেকেই সাঁতার না জানলেও কোন উপায় না থাকায় স্কুল ড্রেস ভিজিয়ে জীবনের ঝূঁকি নিয়ে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে। আমরা সরকারের কাছে রাস্তা থেকে পানি সরানোর দ্রুত দাবি জানাই।’ ওই মহল্লার মৃত লবু আকন্দের ছেলে বয়োবৃদ্ধ সেলিম আকন্দ (৬৫), মৃত তাজের আলী আকন্দের ছেলে জামাত আলী আকন্দ (৪৭) সহ এলাকাবাসী জানান, ‘ওই গ্রামের প্রায় ৩/৪ হাজার এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে প্রায় দেড় যুগ আগে স্থানীয় সাবেক এমপি চয়ন ইসলামের সহযোগিতায় রুটির ফ্যাক্টরি মোড় থেকে চান্নু শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কটি নির্মিত হয়। এরপর দেড় যুগেও ওই সড়কের কোনরূপ সংস্কার কাজ না হওয়ায় সড়কটির প্রায় ৩’শ গজ এলাকায় সামান্য বৃষ্টিতে হাটু ও কোমড় পরিমাণ পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। উপায়ান্তর না থাকায় বাধ্য হয়ে ওই গ্রামের শত শত কোমলমতি শিশুরা জীবনের ঝূঁকি নিয়ে ওই পঁচা, দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পানি মাড়িয়ে কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করছে। ওই স্থান নিয়ে মহিলারা যাতায়াত করতে বিব্রতকর পরিস্থিতিতে জামা-কাপড় ভিজিয়ে চলাচল করছে। ওই চরম দুরবস্থা নিরসনে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার অবহিত করলেও কাজের কাজ কিছু হচ্ছে না। এ বিষয়ে ইউপি সদস্য নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সড়কটি দ্রুত সংস্কার অতীব জরুরী হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে সংস্কার কাজ করা সম্ভব হচ্চে না।’ এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব জানান,‘সরেজমিন সড়কটি পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ অপরদিকে, কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী ওই স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...