শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। জানা গেছে, হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি হিন্দুপাড়া মহল্লার স্বর্গীয় বনবাসী দাসের ছেলে রঘুনাথ দাস প্রায় ৬/৭ মাস পূর্বে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণের জন্য ১ শতক জমি রেজিষ্ট্রি করে দেন। রেজিষ্ট্রিকৃত জমির পশ্চিমপার্শ্বে সড়ক সংলগ্ন স্থানের ৩ শতক সরকারি সম্পত্তি আত্মস্মাতের জন্য একই ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া মহল্লার আবুল সরকার(৬৫) ও তার ছেলে মান্নান সরকার (৩৫) একটি টিনশেড ঘর নির্মাণ করে সম্পত্তিটি দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনার জেরে আজ বৃহস্পতিবার বিকেলে তারা পরিকল্পিতভাবে সাইনবোর্ড ছিড়ে ফেলে বলে প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেছে। এ বিষয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদ আলী ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন,‘বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে। জমিটি আত্মসাতের জন্য গত শবে বরাতের রাতেও তারা আরেকবার সাইনবোর্ড ছিড়েছিলো।’ শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘এ ঘটনার ব্র নিন্দা জানাই। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পর্কিত সংবাদ

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

এদিন রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কলেজ শিক্ষক কনার মন্ডলকে আট...