শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে যমুনা নদীর ডানতীর প্রতিরক্ষা বাঁধে রবিবার সন্ধ্যায় হঠাৎ ধ্বস দেখা দিয়েছে। গত কাল সোমবার ঘটনাস্থলে সরেজমিন গিয়ে দেখা গেছে বাঁধটির তলদেশে ৪০ হাত ও উপরের অংশের ১৫ হাত ধনুক আকারে দেবে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (নির্মান বিভাগ) পাবনা জেলার বেড়া কৈতলা অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন ভাঙন এলাকা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জানান ভাঙন এলাকার পূর্বদিকে যমুনার গুধিবাড়ী ভাটপাড়া চরটির দক্ষিনাংশ হঠাৎ করে যমুনা নদীতে বিলীন হয়ে যায় । ফলে নদীর গতি পথ পরিবর্তন হয়ে যায়। এতে প্রচন্ড স্রোতে ও ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়। এ স্রোত ও ঘুর্ণবর্তের চাপে যমুনা নদীর ডানতীর প্রতিরক্ষা বাঁধটিতে ধ্বস দেখা দিয়েছে। তিনি আরও জানান ভাঙন এলাকায় ঘূণাবর্তে সৃষ্টি হওয়ার ফলে ২০১১ সালে প্রায় ১০০ কোটি টাকা ব্যায়ে নির্মত ১১ কিলোমিটার এ তীর প্রতিরক্ষা বাঁধটির শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বেনটিয়া থেকে কৈজুরী ইউনিয়নের হাট পাচিল পর্যন্ত পুরাটাই এখন হুমকির মুখে না পরলেও ধ্বসে যাওয়া স্থানটি দ্রুত মেরামত করা জরুরি। তিনি আরও জানান বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ বাঁধ কর্তৃপক্ষের নজরদারি না থাকায় গুরুপূর্ন এ বাঁধটির উপরদিয়ে ভারি যানবহন বসতি স্থাপন নৌযান নৌঙর ও বাঁদের কোথাও কোথাও জিওটেক্সটাইল তলদেশে ফুটোকরায় ও ব্লক সরিয়ে ফেলায় বাঁধটি আরো হুমকির মুখে পরেছে।
এব্যপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ভাঙন এলাকা পরিদর্শন শেষে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
খেলাধুলা
সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের (আকসু) নিষেধাজ্ঞার কারণে সাকিবের কাছ থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুর...
