সোমবার, ২৩ মার্চ ২০২৬

মোঃমামুন বিশ্বাস ,শাহজাদপুর ,সিরাজগঞ্জঃ চর অঞ্চলে সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে যমুনার বিচ্ছিন্ন চর এলাকার শিশুরা নিয়মিত স্কুলে আসতে পারতোনা। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও বেলকুচি উপজেলার চর এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নতা ও দারিদ্রতার কারণে অনেক দরিদ্র পরিবারের শিশুরা শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলত। প্রত্যন্ত চরে কমিউনিটির সহযোগিতায় এলাকা ভিত্তিক শিখন স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় চর অঞ্চলের সেই সমস্যা অনেকটাই কমে গেছে। সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারী প্রচেষ্টার পাশাপশি প্রত্যন্ত চর এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য ২০১২ সাল থেকে ইউরোপিয়ানের অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারীগরি সহযোগিতায় কাজ করে যাচ্ছে দেশী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার-ভার্ক । ২০১২ সালের শুরুতেই উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে পিছিয়ে পড়া ও ঝরে পড়া যমুনার চর এলাকা, ও বেড়ি বাঁধ সংলগ্ন এলাকার শিশুদের নিয়ে এ কার্যক্রম শুরু করে । প্রত্যন্ত চর অঞ্চলে শিশু জরিপের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে যাচাই করে শিখন স্কুলের কার্যক্রম শুরু হয়। এসকল স্কুলে প্রতিবন্ধিসহ চর অঞ্চলের দরিদ্র পরিবারের শিশুদের সরকারী ভাবে বিনামূল্যে বইও দেয়া হয়েছে। শিক্ষার অন্য সকল উপকরণ প্রদান করছে সেভ দ্য চিলড্রেন। সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর উপজেলার চর এলাকাতে ৮৭টি শিখন স্কুলের মাধ্যমে প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে ১৬০৩জন শিশু। এ সকল শিশুরাই ২০১৫ সালের প্রাইমারী স্কুল সার্টিফিকের্ট ( পি এস সি) পরিক্ষাতে অংশগ্রহন করবে। এছাড়াও শিশুদেরকে স্কুলমুখী করা, স্কুল ভয়ভীতি দূর করা এবং স্কুলের ঝরে পরা হ্রাস করার লক্ষ্যে এই দুটি উপজেলায় ৫৭টি শিখন কেন্দ্রের মাধ্যমে ১৬৩৪ জন চর অঞ্চলের শিশুদের সকল শিক্ষা উপকরণের মাধ্যমে আনন্দঘন পরিবেশে শিক্ষাদান করা হচ্ছে।এ বাপ্যারে শিখন স্কুলের শিক্ষিকা আছিয়া খাতুন জানান , এই প্রকল্প বাস্তবায়ন করে শিশুদের শিখন শিখানো প্রক্রিয়াকে আরো উন্নত ও গতিশীল এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে দেশী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার-ভার্ক অগ্রণী ভূমিকা পালন করছে। শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:আক্তারুজ্জামান বলেন, শিখন শাহজাদপুর এ উপজেলাটিতে গ্রামগঞ্জে ও চর ও নদীর পাড়ে বসবাসরতদের শিক্ষার হার নিশ্চিত করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার-ভার্ক অগ্রণী ভূমিকা রাখছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...