দিনে তিন বা তার বেশি দুধ পান মহিলাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই এক তত্ত্ব।
যে মহিলারা দিনে তিন বা তার বেশি গ্লাস দুধ পান করেন পরবর্তী ২০ বছরে তাঁদের মৃত্যুর সম্ভাবনা। যারা এক বা তার কম গ্লাস দুধ খান তাদের থেকে প্রায় দ্বিগুণ বেশি। সুইডেনের গবেষকদের গবেষণায় প্রমাণিত হয়েছে এমনই চাঞ্চল্যকর তত্ত্ব। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক প্রবন্ধ অনুযায়ী বেশি দুধ পান করলে মহিলাদের হাড় দুর্বল হয়ে পড়ে।
সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষক কার্ল মিচেলসন জানিয়েছেন 'দুধের মধ্যে উপস্থিত শর্করা গ্যালাকটোজ মহিলাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি করে। যার গলে শরীরে প্রদাহ সৃষ্টি হয়। এই প্রদাহের ফলে অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, বাড়ে মৃত্যুর সম্ভাবনা।'
বেশি দুধ খেলে হাড় শক্ত হয়, কমে হৃদ রোগের সম্ভাবনা। এই ধারণা বহুদিন ধরেই প্রচলিত। কিন্তু গবেষকরা দাবি করেছেন এই ধারণার পিছনে এখনও পর্যন্ত কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
এই গবেষণা চলাকালীন বিজ্ঞানীরা ৩৯ থেকে ৭৪ বছর বয়সী ৬১,৪৩৩ জন মহিলার উপর পরীক্ষা চালিয়েছেন। অন্যদিকে ৪৫ থেকে ৭৯ জন পুরুষের উপরও একই ভাবে পরীক্ষা চালানো হয়েছে। ২০ বছরের টানা পর্যবেক্ষণে দেখা গেছে ১৫,৫৪১ জন মহিলা মারা গেছেন। ১৭,২৫২ জনের হাড় ভেঙেছে। যাদের মধ্যে ৪,২৫৯ জনের কোমর ভেঙে গেছে। বয়স, বডি মাস ইন্ডেক্স, অ্যালকোহল গ্রহণকে মাথায় রেখেই গবেষকরা দেখেছেন যে মহিলাদের ক্ষেত্রে যারা দিনে তিনের বেশি গ্লাস দুধ পান করছেন তাদের ক্ষেত্রে যারা দিনে এক বা তার কম গ্লাস দুধ পান করেছেন তাদের থেকে মৃত্যুর হার ১.৯৩% বেশি। যদিও পুরুষদের ক্ষেত্রে মৃত্যুর হারের সঙ্গে দুধ পানের কোনও সম্পর্ক পাওয়া যায়নি।
অন্যদিকে দুদ্ধজাত বস্তু যেমন চিজ, যে মহিলারা বেশি খান তাদের ক্ষেত্রে ফলাফল ঠিক এর উল্টো। তাদের মৃত্যুর হার তুলনামূলক কম।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন
শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...
শিক্ষাঙ্গন
শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
বাংলাদেশে এখনও পর্যন্ত ৫২৩ জন ডাক্তার করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশের চিকিত্সক সংগঠন 'ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি... করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...
অপরাধ
সাংবাদিক মামুনের মানিব্যাগ ও টাকা ছিনতাই
স্বাস্থ্য
বাংলাদেশে করোনায় আক্রান্ত ৫২৩ চিকিৎসক
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
