রবিবার, ২২ মার্চ ২০২৬
সোমবার ভোররাতে সিআইডি বগুড়া জেলার এসআই কেএম মাসুদ রানা'র নেতৃত্বে পরিচালিত সিআইডির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে বগুড়া সদর থানার চাঞ্চল্যকর আপেল হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ রাব্বি (২৮) ও একই মামলার অপর আসামী মোঃ রবিন মিয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাব্বি বগুড়া জেলার শিবগঞ্জের মহাস্থান মধ্যপাড়া মহল্লার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে ও রবিন একই মহল্লার মোঃ মজনু মিয়ার ছেলে বলে জানা গেছে। জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি অত্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আপেল নিহত হয়। এই ঘটনায় নিহত আপেলের ভাতিজা মোঃ আফিজুল ইসলাম বাদী হয়ে পরদিন বগুড়া থানায় ধারা ১৪৩/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ৩৪ পেনাল কোডে হত্যা মামলা দায়ের করে (মামলা নং-৭৫, তারিখ ২১/২/২০ ইং) । মামলাটি সিআইডি স্ব উদ্যোগে অধিগ্রহণ করে মামলার তদন্ত কাজ শুরু করেন এবং মামলার প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে, চাঞ্চল্যকর আপেল হত্যা মামলার প্রধান আসামী রাব্বিসহ ২ আসামীকে গ্রেফতার করায় বগুড়া জেলা সিআইডি'র কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বগুড়াবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)