শাহজাদপুর সংবাদঃ ২০১৪ সালের পরিবেশ পদক পেয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক এ কে এম হানিফ, যিনি হানিফ সংকেত নামেই বেশি পরিচিত। গতকাল বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদকটি গ্রহণ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খবির উদ্দিন এবং সৌর বিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনও এ পদক পেয়েছে।
পরিবেশগত শিক্ষা ও গণসচেতনতা সৃষ্টির জন্য হানিফ সংকেতকে এবং দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিনকে পদক দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য পদক পেয়েছে রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (আরএসএফ)।
পরিবেশ পদক পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে হানিফ সংকেত বলেন, ‘এ ধরনের পদক পেয়ে খুব ভালো লাগছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে হানিফ সংকেত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রকৃতিপ্রেমী মানুষ, পরিবেশ সংগঠক ও পরিবেশ উন্নয়নে অবদান রেখেছেন এমন মানুষ ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করছেন। তাদের কর্মকাণ্ড ২৫ বছর ধরে তুলে ধরার কাজ করে যাচ্ছেন হানিফ সংকেত। এসব মানুষের পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের নান্দনিক প্রতিবেদন প্রচারিত হওয়ায় বহু মানুষ পরিবেশ সংরক্ষণে যেমন অনুপ্রাণিত হয়েছেন, তেমনি পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে কাজ করে নিজেকে গৌরবান্বিত করেছেন। এ ছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে ‘ইত্যাদি’তে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে গাছ উপহার দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হানিফ সংকেত। দুই দশক ধরে তিনি এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি স্বল্প খরচে কীভাবে ফুল, ফল বা সবজির বাগান করা যায়, পরিবেশের ওপর বৃক্ষের প্রভাব কেমন, কোন বৃক্ষের কী উপকারিতা ইত্যাদি বিভিন্ন বিষয়ও বিনোদনের মাধ্যমে তিনি খুব সহজভাবে ‘ইত্যাদি’তে তুলে ধরেন। তিনি বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাল, জনস্বাস্থ্য ইত্যাদি বিষয়ও তুলে ধরছেন।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
সম্পাদকীয়
সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপ...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

