সোমবার, ২৩ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের ভুট্টা তুলে বাড়িতে পৌছে দিলেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোনায়েম হোসেন জেমস এর নেতৃত্বে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ গ্রামের কৃষক রঞ্জু প্রামাণিকের ভুট্টা তুলে বাড়ি পৌছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোনায়েম হোসেন জেমস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের প্রতিটি ইউনিটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কৃষকের পাশে দাড়িয়েছে। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধারাবাহিকা অব্যহত থাকবে। তিনি আরও বলেন, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সংগঠনের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ। দেশ ও দেশের মানুষের স্বার্থে যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য ছাত্রলীগ প্রস্তুত আছে। এসময় কৃষকের ভুট্টা তুলে দেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকন ফারুকী, সগুনা ইউনিয়নের ৬নং ওয়াড ছাত্রলীগের সভাপতি মিরন হোসেন, ইমতিয়াজ আহাম্মদ, শাহীন, বাধন, সেলিম, রবিন, বাদল প্রমুখ ছাত্রলীগ কর্মীরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...