বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরসহ দেশের শষ্যভান্ডারখ্যাত উত্তরাঞ্চলের ১৬ জেলার বিভিন্ন ইরি বোরো চাষের এলাকায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা অতীতের রেকর্ড ভঙ্গ করায় বীজতলা নষ্ট হচ্ছে। শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায়ই তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় নিচে টানা কয়েকদিন নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঘনকুয়াশা আর রেকর্ড মাত্রায় তাপমাত্রা নিচে নেমে আসায় শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের মাঠে থাকা ইরি বোরো ধানের চারা ও বীজতলা কোল্ড ইজনুরিতে বিবর্ণ ও নষ্ট হয়ে যাচ্ছে। এতে এ অঞ্চলের কৃষকদের বুকভরা আশা ক্রমশঃ হতাশায় নিমজ্জিত হচ্ছে। অনেক কৃষক ইরি বোরো ধানের চারা ও বীজতলা থেকে কুয়াশার পানি সরানোর কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। আবার এ অঞ্চলের অনেক কৃষকেরা পলিথিন দিয়ে ধানের চারা ও বীজতলা রক্ষার চেষ্টা অব্যাহত রেখেছেন। শীতের তীব্রতা আর ঘনকুয়াশায় এ অঞ্চলের অনেক স্থানের বীজতলা নষ্ট হতে শুরু করায় ইরি বোরোর আবাদে ধানের চারা নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠায় দিনাতিপাত করছেন। কৃষকেরা জানিয়েছে, এ অঞ্চলে সিংহভাগ সময় ঘন কুয়াশার আচ্ছাদনে ঢাকা পড়ে যাচ্ছে প্রকৃতি। বৈরী আবহাওয়ার কারণে বোরো বীজতলা স্যাঁতসেঁতে ও বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। শাহজাদপুর উপজেলার দরগাহ'র চর এলাকার ৮০ বছর বয়সী বয়োবৃদ্ধ আবু সাঈদ সরকার জানিয়েছেন,'তার জীবদ্দশায় ইরি বোরো ধানের চারা ও বীজতলার এমন করুণ দশা তিনি দেখেননি। টানা কয়েকদিন যাবৎ ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় এ বছর ফল শুন্যের বছরে পরিণত হবার আলামত পরিলক্ষিত হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতের দীর্ঘস্থায়িত্ব জনিত কারণে লাউ গাছে লাউ মরে যাচ্ছে, নারিকেল গাছে নারিকেল নেই, সরিষা গাছের উপরিভাগে চিটার সৃষ্টি হচ্ছে যা ফসলহানীর ইঙ্গিত বহন করছে। একই মাঠে ইরি বোরো ধানের চারা ও বীজতলা তৈরিকারী মো. শরিফুল ইসলাম নামের অপর এক কৃষক জানান, 'গত কয়েকদিন ধরে তীব্র শীত আর ঘনকুয়াশায় বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে।এসব ধানের চারা ইতিপূর্বের একই সময়ে ৫ থেকে ৮ ইঞ্চি লম্বা ও তরতাজা সবুজাকার ধারণ করলেও টানা শীতের কবলে পড়ে চারাগাছ আশানুরূপভাবে বাড়েনি। এসব কম বর্ধিত ধানের চারাগাছের উপরিভাগে লালচে আকার ধারণ করছে এবং পরবর্তীতে লালচে বর্ণ ধারণকারী চারাগুলো মরে যেতে শুরু করেছে। শরীকসহ চাষী শরিফুল চলতি বছর প্রায় এক বিঘা জমিতে বীজতলা করেছেন যার বেশির ভাগ চারাগাছের উপরিভাগেই লালচে বর্ণ ধারণ করেছে। শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মারা যাওয়া ধানের চারা নিয়ে কৃষকেরা চরম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...