শনিবার, ২১ মার্চ ২০২৬
কিছু দিনের মধ্যেই শুরু হতে চলছে কলকাতা-ঢাকা লাক্সারি ক্রুজ সার্ভিস। বিশেষ এই পরিষেবা চালুর লক্ষ্যে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত সরকার। ভারতীয় জাহাজ মন্ত্রণালয়ের অান্তঃদেশীয় নৌপথ পরিবহনের সহকারী পরিচালক অরবিন্দ কুমার জানিয়েছেন, বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জেরে সীমান্ত পেরিয়ে মালবাহী জাহাজ চলাচল করে। কিন্তু অদূর ভবিষ্যতে জলপথে যাত্রী পরিবহন পরিষেবা চালু করতে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা চলছে। ওই কর্মকর্তা আরো বলেন, এই বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে এবং সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ থেকেই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের অভ্যন্তরীণ নৌপথ পরিবহন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ পরিবহন কর্পোরেশন বিষয়টি দেখাশোনা করবে। উল্লেখ্য, কলকাতা থেকে ঢাকা আসতে এই মুহূর্তে পর্যটকদের ভরসা বাস, রেল ও বিমান। দুই দেশের মধ্যে কয়লা ও ফ্লাই অ্যাশ নিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল করে। নৌপথে ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগবে ১৪ দিন। নতুন এ সেবায় ভারতীয় পর্যটকদের প্রথমে নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পীদের কাজ দেখাতে নিয়ে যাওয়া হবে। পথে যেতে পড়বে দক্ষিণেশ্বর মন্দির, চন্দননগর, ব্যান্ডেলের মত স্থান। শান্তিপুর থেকে মুখ ঘুরিয়ে পর্যটন জাহাজ সুন্দরবনের ভারতীয় অংশের উদ্দেশে যাত্রা করবে। এরপর হেমনগরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন পর্যটকরা। সেখান থেকে জাহাজ পৌঁছাবে বাংলাদেশের সুন্দরবনের মংলায়। পর্যটকদের নিয়ে যাওয়া হবে সোনারগাঁ ও চাঁদপুরের প্রাচীন বন্দর আটঘর খুরিয়ানায়। এখানে মিলবে সেরা মানের ইলিশ। ভারতীয় অন্তর্বর্তী নৌপথ পরিবহন অপর এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত এই নৌপথ ভ্রমণের ভাড়া নির্দিষ্ট হয়নি। তবে বিলাসবহুল ক্রুজ হিসেবে খরচের পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...