মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
কিছুতেই কমছে না করোনার প্রকোপ। এবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষ। ব্যাপারটি তিনি নিজেই সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। করোনা পরবর্তী যুগে বুধবার থেকে অনুশীলন শুরু করার কথা ফুটবলারদের। কিন্তু করোনা আক্রান্ত ক্যাম্পে যোগ দেননি তিনি বিশ্বনাথ। এরআগে গত ৩ আগস্ট করোনা পরীক্ষা করিয়ে ছিলেন বিশ্বনাথ। গতকাল রিপোর্ট হাতে পেয়েছেন এ ডিফেন্ডার। মূলত এর পরই তিনি করোনা আক্রান্তের ব্যাপারটি নিশ্চিত হন। এ ব্যাপারে বিশ্বনাথ জানিয়েছেন, ‘৩ আগস্ট করোনা পরীক্ষা করিয়েছিলাম। গতকাল রিপোর্এট সেছে আমি করোনা আক্রান্ত হয়েছি। তাই আজ থেকে শুরু হওয়া ক্যাম্পে যোগ দেইনি।‘ গাজীপুর সারাহ রিসোর্টে আজ থেকে শুরু হওয়ার কথা বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের বাকি চারটি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প। স্বাস্থ্য বিধি মেনে তিন ভাগে ক্যাম্পে উঠবেন ফুটবলাররা। প্রাথমিকভাবে ৩৬ ফুটবলারকে ডাকা হলেও আপাতত ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল ৩১ জন নিয়ে। কিন্তু বিশ্বনাথ করোনায় আক্রান্ত হওয়ায় সংখ্যাটা নেমে আসল ৩০ জনে। ক্যাম্পে বুধবার ১১ ও বৃহস্পতিবার ১২ জন ও শুক্রবার ৭ ফুটবলারকে যোগ দিতে বলা হয়েছে। তার আগে সব ফুটবলারকেই যেতে হবে দুই দফা করোনা পরীক্ষায়। সে পরীক্ষায় পাস করলেই কেবল ক্যাম্পে যোগ দিতে পারবেন ফুটবলাররা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ