বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গুলিতে নিহত সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহতের মামলার প্রধান আসামি শাহজাদপুরের পৌর মেয়র ও সদ্য সাময়িক বহিস্কৃত জেলা আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুর দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর হয়েছে। সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেষ্ঠ্য বিচারকি হাকিম ও শাহজাদপুর আমলী আদালতের অতিরিক্ত দায়িত্বে থাকা বিচারক নজরুল ইসলাম আজ মঙ্গলবার সকালে মিরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শাহজাদপুরের আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, শিমুল হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম গত ২০ ফেব্রুয়ারি মেয়র মিরু ও মিন্টুকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আবারো ৭দিনের রিমান্ডের আবেদন করেন। আতাউর রহমান জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১ টার সময় তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মিরু এবং ১৫ ফেব্রুয়ারি তার ভাই মিন্টুর পৃথক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। দুইজনেরই ৫ দিন করে রিমান্ড এরই মধ্যে শেষ হয়েছে। গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক শহরের কালীবাড়ি মোড়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে বিজয়ের সমর্থক কলেজছাত্র ও মহল্লার লোকজন একযোগে বেলা তিনটার দিকে মেয়রের বাসায় হামলা চালান। এ সময় মেয়র হালিমুল হক মিরু তার শটগান থেকে গুলি ছোড়েন। এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। এতে মেয়র হালিমুল হক মিরু, তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ করে ২৫/৩০ জন অজ্ঞাত আসামীকে আসামি করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...