বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
08   ভালো করে সেজেগুজে অফিসে যাওয়ার প্রস্তুতি নিলেন। কিন্তু বাইরে তীব্র গরম। সারা শরীর ভীজে ঘেমে ভিজে গেছে, সানস্ক্রিন থেকে লাইট মেকআপ সব গলে গেছে। এ অবস্থায় অফিসে, তারপর এসি। মানে হঠাৎ এসির শীতলতা ও শুষ্কতা ত্বকের বারোটা বাজিয়ে দিল। এসিতে থাকলে এমনিতেই শরীরের পানির অভাব দেখা দেয়। যে ঘরে এসি থাকে সে ঘরের বাতাস খানিকটা মরু অঞ্চলের বাতাসের মতোই শুষ্ক। সে বাতাস ত্বকে যে আর্দ্রতা থাকে তাও বের করে দেয়। ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও খসখসে। এভাবে দিনের পর দিন থাকলে ত্বকের সমস্যা হতে পারে। অল্প বয়সে ত্বক কুচকে বয়সের ছাপ পড়ে যেতে পারে। এটা রোধ করতে কিছু ঘরোয়া টিপস মেনে চলুন। এসিতেও ত্বক থাকবে সতেজ, জেল্লাও থাকবে অটুট। ১. সাবানের পরিবর্তে ক্লিনজিং মিল্ক বা জেল দিয়ে মুখ পরিষ্কার করুন। কারণ, সাবান ত্বককে শুষ্ক করে। ২. মাসে একদিন ফেসিয়াল করুন। ৩. ত্বক মসৃণ, টানটান এবং উজ্জ্বল রাখার জন্য টোনিং করুন। তুলোয় গোলাপ জল দিয়ে মুখ মুছে নিতে পারেন। ৪. নিয়মিত মুখে ও গলায় ময়শ্চারাইজিং লোশন বা ক্রিম লাগতে পারেন। এতে ত্বক শুষ্ক হবে না। ৫. এসিতে থাকলে দু’ঘণ্টা অন্তর অবশ্যই ময়শ্চারাইজার লাগান। এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ৬. কমলালেবুর রস মিশিয়ে লাগান মাঝে মধ্যে। এতে, ত্বক নরম ও মসৃণ হয়। সারারাত এসি চালিয়ে ঘুমাবেন না। ফ্যান চালান। ঘুমোবার আগে ২০ মিনিট এসি চালিয়ে রুম ঠাণ্ডা করে নিন। এরপর ফ্যান চালিয়ে শুয়ে পড়ুন।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/09/09/2014

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...