মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদের ছুটিতেও গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি ছুটিতে কর্মস্থলও ছাড়তে পারবেন না সরকারি কর্মকর্তরা। সোমবার (৪ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার এক আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, ‘ঈদুল ফিতরের সরকারি বন্ধের সময় সরকারি কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এসময় আন্তঃজেলা গণপরিবহনও বন্ধ রাখা হবে।’ এছাড়াও কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমাতে পঞ্চমবারের মতো সাধারণ ছুটিও বাড়িয়েছে সরকার। এ পর্যায়ে সাধারণ ছুটি বাড়ানো হয়েছে আরও ১১ দিন। সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে আগামী ১৬ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৭ থেকে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা যেতে পারে। ৬ মে বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও এই সাধারণ ছুটির অন্তর্ভুক্ত থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটির এই সময়ে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় বেচাকেনা, ওষুধ কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। ছুটির মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশমালাও কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।’ প্রজ্ঞাপনে আরও বলা হয়, তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যাৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থল, নদী ও সমুদ্র বন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা ও সংশ্লিষ্ট সেবার কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন। এর আগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি কমাতে প্রথমবার ২৬ মার্চ থেকে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ওই ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সাধারণ ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের নির্বাহী আদেশের ছুটিকেও এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এর মধ্যেও করোনা পরিস্থিতির উন্নতি না হলে ১৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় এই দুই দিনকেও সংযুক্ত করা হয় সাধারণ ছুটির সঙ্গে। সে হিসাবে ২৫ এপ্রিল শেষ হতো এ আগের ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ। পরে ২৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় আরেক প্রজ্ঞাপনে ৫ মে পর্যন্ত এই ছুটির মেয়াদ বাড়ানো হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।