সোমবার, ২৩ মার্চ ২০২৬
cup_primeশাহজাদপুর সংবাদ : আগামী বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভালোভাবে প্রস্ততি নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলে দিলে তিনি এ কথা বলেন। একইসঙ্গে প্রদর্শনীর জন্য ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ধন্যবাদ জানায় প্রধানমন্ত্রী। ক্রিকেট বিশ্বকাপের প্রমোশনাল ক্যাম্পেইনের জন্য বিশ্বকাপ ট্রফিটি বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে আইসিসি। তারই অংশ হিসেবে

বৃহস্পতিবার রাতে বাংলাদেশে আসে ট্রফিটি। ট্রফিটি প্রদর্শনীর জন্য সকালে নেয়া হয় প্রধানমন্ত্রীর বাসবভন গণভবনে। সেখানে প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলে দেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপের ১১তম আসরে বাংলাদেশ ভালো খেলবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নেয়া হয় ট্রফিটি। এসময় ফটোসেশনে অংশ নেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। একদিন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এমনটাই আশা মুশফিকুর রহিমের।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...