সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ আজ অবধি না নেয়ায় আবারও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেও মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও কোনো স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি প্রশাসন।
এ সময় ‘রবিয়ানরা ভাড়া ঘরে, প্রশাসন কী করে’, ‘আর নয় আশ্বাস, দিতে হবে ক্যাম্পাস’, ‘আমার ক্যাম্পাস আমার ঘর, থাকব না আর যাযাবর’, ‘দফা এক দাবি এক, ক্যাম্পাস ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে গত ১৮ নভেম্বর সকালে অস্থায়ী একাডেমিক ভবনে মানববন্ধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আবার ১৮ ডিসেম্বর মানববন্ধন ও সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনকারী রবি শিক্ষার্থী রায়হান বলেন, ‘প্রতিষ্ঠার ৮ বছরেও এখনো স্থায়ী ক্যাম্পাস না থাকায় যাযাবর জীবন কাটাচ্ছি আমরা। শ্রেণিকক্ষের সংকটে একাডেমিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। অন্যদিকে হল না থাকায়ও আমরা চরম সংকটে ভুগছি। কিন্তু এতদিনেও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।’
রবি'র আরেক শিক্ষার্থী নোশীন বলেন, ‘প্রতিষ্ঠার দীর্ঘদিন পরেও ক্যাম্পাসের কোনো আপডেট নেই। ক্যাম্পাস না থাকায় আবাসন, শ্রেণিকক্ষসহ নানা ধরনের সংকটের সম্মুখীন হচ্ছি। আমরা ক্যাম্পাস চাইলে বৃত্তির নোটিশ আসে। ক্যাম্পাস নিয়ে আন্দোলন করলে ক্যান্টিন উদ্বোদন হয়, তবুও ক্যাম্পাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
২০১৮ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হয়। স্থানীয় দুটি কলেজের ভবন ও একটি ভাড়া করা ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। যেখানে শ্রেণিকক্ষ সংকটে একই কক্ষে চলছে ছয় ব্যাচের ক্লাস।
২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ মে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন, ২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পরবর্তী সময়ে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’।
পরে ২০১৮ সালের ১৭ এপ্রিল ১'শ ৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব সম্পন্ন করেছেন ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ্ আজম। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।
অপরদিকে, অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ঘোষণা না দেয়া পর্যন্ত এ আন্দোলন চালবে বলে শিক্ষার্থীরা হুশিয়ারী দেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
