সিরাজগঞ্জের সলঙ্গায় ৬০ লাখ ৬০ হাজার টাকার হেরোইনসহ মো. আলামিন (৩৮) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
বুধবার (২ মার্চ) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
আটক আলামিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে জেলার সলঙ্গার চড়িয়া কান্দিপাড়া গ্রামের রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৬০৯ গ্রাম হেরোইন যার আনুমানিক মুল্য ৬০ লাখ ৬০ হাজার টাকাসহ আলামিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
