বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া অভিযান চালিয়ে ১টি ইটভাটা সম্পূর্ণ এবং আরও ৮টি আংশিক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও মোট ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ এপ্রিল) দিনভর  শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর পরিদর্শক শাহিন আলম। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব ও পুলিশ সদস্যরা।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার  শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় উল্লাপাড়ার মেসার্স নিও ব্রিকসের চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও আইন লঙ্ঘন করে ভাটা পরিচালনার দায়ে আরও ৮টি ইটভাটার কিলন ভাঙা হয়েছে এবং সবগুলোর বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময়  শাহজাদপুরের এমআরএম ব্রিকস ও এবিএম ব্রিকসকে ৬ লাখ টাকা করে, এমএমএইচ-১, এমএমএইচ-২ ব্রিকসকে ৫ লাখ টাকা করে ও মেসার্স এসআরএম ব্রিকসকে ৪ লাখ মোট ৪৪ লাখ টাকা জরিমানা এবং উল্লাপাড়ার মেসার্স আসল ব্রিকস, সুফিয়া ব্রিকস, ও এফএনএফ ব্রিকস ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জের গামছা ও লুঙ্গিসহ নতুন ২৪ পণ্যের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি

দিনের বিশেষ নিউজ

সিরাজগঞ্জের গামছা ও লুঙ্গিসহ নতুন ২৪ পণ্যের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি

এবার যে ২৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে আছে ৮টি বস্ত্র ও এর উপকরণ। সিরাজগঞ্জের গামছা ও লুঙ্...

ইসলামে নামাজের গুরুত্ব ও সৌন্দর্য

ধর্ম

ইসলামে নামাজের গুরুত্ব ও সৌন্দর্য

যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, সে যেন বসে বসে নামাজ আদায় করে নেয়। যদি কারো বসে নামাজ পড়তে কষ্ট হয়, সে যেন...

বেলকুচিতে ফাঁকা বাড়িতে পড়ে ছিল মা ও দুই ছেলের লাশ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ফাঁকা বাড়িতে পড়ে ছিল মা ও দুই ছেলের লাশ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি ফাঁকাবাড়ির টিনের ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের দুই বাড়ি ভাঙচুর : অগ্নিসংযোগ

অপরাধ

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের দুই বাড়ি ভাঙচুর : অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রয়াত হাসিবুর রহমান স্বপনের সিরাজগঞ্জ সদরের দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের

সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। গ্রেফতার মাদ...