সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন, বি-বাড়িয়া জেলা ও সদর থানার দক্ষিন পৈরতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া(৩৫)।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২ টার দিকে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার বেলা সোয় ১২ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল বগুড়া টু ঢাকা মহাসড়কের পাশে খান আবাসিক হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং ১টি মোবাইল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতার আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...
জাতীয়
গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ
শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...
বিনোদন
নোবেল গ্রেফতার
২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষাঙ্গন
ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি
আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...
খেলাধুলা
লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন
গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...
