রবিবার, ২২ মার্চ ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংঘর্ষের সূত্রপাত হয়। পরদিন আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফের ওই দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ফালা, হেলমেটসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করলে মহিলারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় দৌঁড়ে পুলিশ আত্মরক্ষা করে। তবে এ ঘটনায় তেমন কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২১ সালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। সেই মামলার জেরে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় আব্দুস সালাম, রহমত আলী ও সবুজ হোসেন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত একটি সিএনজি অটোরিক্সা পুলিশের অটোরিক্সা ভেবে ভাংচুর করে বিক্ষুব্ধ গ্রামবাসী।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত ব্রাহ্মণ জানান, সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ আছলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)