সোমবার, ২৩ মার্চ ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন সরকারি ভাবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঙ্গালী, করতোয়া, ফুলজোড়, হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং/পুনঃ খননসহ তীর সংরক্ষণ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ২টি এক্সভেটর  (ভেকু মেশিন) ভাংচুর করে আগুনে পুড়িয়ে দিয়েছে একদল চিহ্নিত দুর্বৃত্তরা। এ সময় ভেকুর মধ্যে থাকা ১টি ডায়নামা, ২ ব্যারেল ডিজেল, গ্রিজগান ও ৬০ কেজি গ্রিজসহ ৩ লাখ টাকার মালামালও চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ কাজে বাধাদান করায় বাবু লাল নামের ১ এলাকাবাসীকে পিটিয়েও আহত করে দুর্বৃত্তের দল। এতেও ক্ষান্ত না হয়ে ওই দুর্বৃত্তের দল এলাকার হাজী সাইদুল ইসলাম নামের অপর এক গ্রামবাসীর বাড়িঘর ভাংচুর করে ১ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ঠিকাদার কাজী রেজওয়ানুল জান্নাত বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর এলাকার প্রাণনাথপুর চর এলাকায়।

এ বিষয়ে সোমবার (১৪ মার্চ) দুপুরে মামলার বাদী কাজী রেজওয়ানুল জান্নাত সাংবাদিকদের জানান, ‘১১ মার্চ গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণনাথপুর গ্রামের লাবু (৪২), মণি (৩৬), হেলাল (৩৪) এর নেতৃত্বে ৫০/৬০ জনসহ একদল দুর্বৃত্ত ২টি ভেকু মেশিন ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় ১১ লাখ ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে।’

অন্যদিকে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এ বিষয়ে বলেন,‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...