৬৮ হাজার ভোটের ব্যবধানে সিরাজগঞ্জ-৬ আসনে বিজয়ী ড. এম এ মুহিত
১৩ ফেব্রুয়ারি, ২০২৬ এ ২:০০ PM

৬৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১-দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ।
বৃহস্পতিবার উপজেলার মোট ১৬০টি কেন্দ্রের ভোট গণনা শেষে রাত আনুমানিক ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
মোট ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত পেয়েছেন ১,৭০,১২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১,০২,১৮৫ ভোট। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪,৮০,৯০৫ জন।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির
৯ নভেম্বর, ২০২৬ এ ৩:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাটের ব্যাগে বৃক্ষ উপহার, নাটোরে পরিবেশকর্মী পলাশের ব্যতিক্রমী উদ্যোগ
৯ নভেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া
৯ নভেম্বর, ২০২৬ এ ২:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ
৯ নভেম্বর, ২০২৬ এ ১:৫৬ PM · Bd24live
