৩০ বছরের অপেক্ষা, শেষবারের মতো মেম্বার প্রার্থী ইউসুফ আলী
২৬ আগস্ট, ২০২৬ এ ৯:২৯ PM

৩০ বছরের অপেক্ষা, শেষবারের মতো মেম্বার প্রার্থী ইউসুফ আলীতাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি, মোঃ রাসেল মিয়া:কখনো পরাজয় তাকে থামাতে পারেনি। দীর্ঘ ৩০ বছর ধরে মানুষের পাশে থেকে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন লালন করে আসছেন মোঃ ইউসুফ আলী। ছয়বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। এবার বয়স ৬০ পেরিয়েছে। তাই এটিকেই জীবনের শেষ নির্বাচন হিসেবে দেখছেন তিনি।মোঃ ইউসুফ আলী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭ নম্বর তাড়াইল-সাচাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালনা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম মোঃ রেজন আলী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউসুফ আলী ইতোমধ্যে ছয়বার নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তবে নির্বাচনে পরাজিত হলেও মানুষের পাশে দাঁড়ানো থেকে কখনো পিছিয়ে যাননি। রাত গভীর হলেও কোনো অসহায় মানুষের বিপদের খবর পেলে ছুটে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।ইউসুফ আলী বলেন, “বাবা, এটাই আমার শেষ নির্বাচন। জীবনের অনেকটা সময় মানুষের পাশে থেকে কাটিয়েছি। মৃত্যুর আগে নিজের ওয়ার্ডের মানুষের জন্য কিছু করে যেতে চাই। এবার যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তাদের কল্যাণে কাজ করতে চাই।”তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন। বারবার পরাজিত হলেও মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।স্থানীয়দের অনেকে মনে করছেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে ইউসুফ আলীর একটি নিজস্ব গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবারের নির্বাচনে তার দীর্ঘদিনের স্বপ্ন কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।
The post ৩০ বছরের অপেক্ষা, শেষবারের মতো মেম্বার প্রার্থী ইউসুফ আলী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · nagorik tv
