হ্যাকের শিকার ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপ, ছড়ালো ভুয়া তথ্য
২ নভেম্বর, ২০২৬ এ ৯:১৮ AM

ইউক্রেনের জনসাধারণের জন্য বিমান হামলার সতর্কতা অ্যাপ হ্যাক হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। রবিবার তারা এ কথা জানায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
অল্প সময়ের জন্য অ্যাপটিতে কিয়েভ ও অন্যান্য এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হামলার সতর্কতা এবং রাস্তায় লড়াইয়ের হুমকি দেখানো হয়। একটি ভুল বার্তায় বলা হয়, রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করা হয়েছে।
বিমান বাহিনী টেলিগ্রামে লেখে, বিমান হামলার সতর্কতা অ্যাপে শত্রুর প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে। তারা আরও বলে, তেজস্ক্রিয়তার কোনও হুমকি নেই! শান্ত থাকুন এবং আমাদের চ্যানেলে হালনাগাদ তথ্যের দিকে নজর রাখুন!
পরে অস্বাভাবিক বার্তাগুলো সরে যায়। ইউক্রেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয় জানায়, অ্যাপটি তখন চালু ছিল না, তবে জনসাধারণকে সতর্ক করার অন্যান্য মাধ্যম এবং বিমান হামলার সাইরেন কাজ করছিল।
আলাদা এক ঘটনায় রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ ব্যাপক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে জনগণের কাছে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে বলে সোমবার ভোরে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস মন্ত্রণালয়ের বরাতে জানায়। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না, তা তাৎক্ষণিক স্পষ্ট নয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমিকা রাখছে এআই
২ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের, নেপথ্যে কি এআই
১ নভেম্বর, ২০২৬ এ ৫:৩১ PM · প্রথম আলো
মানুষের মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা ও আমাদের গ্রামের স্বপ্ন
১ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
এইচটিসির অবিকল সংস্করণ! প্রশ্নের মুখে ট্রাম্পের স্মার্টফোন ‘টি১’
১ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ AM · বাংলা ট্রিবিউন
