হেগসেথের অভিশংসন ঠেকাতে কংগ্রেসকে ট্রাম্পের বার্তা
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ AM

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পাশে দাঁড়াতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ উত্থাপনের পর এ আহ্বান জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
উল্লেখ্য বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ম্যাসিকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি সম্ভবত দেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল সামরিক কর্মকর্তাকে অভিশংসনের চেষ্টা করছেন’।
ট্রাম্প দাবি করেন, ‘হেগসেথের দায়িত্বকালে মার্কিন সামরিক বাহিনীতে নিয়োগ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ ছাড়া ভেনেজুয়েলা ও ইরানে দুটি বিজয় অর্জন করেছেন তিনি’।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর প্রশংসা করা উচিত, অভিশংসন নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘পিট হেগসেথের প্রশংসা করা উচিত, তাকে অভিশংসন নয়’।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শুরু হলো কপ-৩১: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৪০ AM · বাংলা ট্রিবিউন
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:১২ AM · বাংলা ট্রিবিউন
‘কোনও কারণেই যাবেন না’, ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৩ AM · বাংলা ট্রিবিউন
ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · বাংলা ট্রিবিউন
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:২০ PM · বাংলা ট্রিবিউন
জার্মানি প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেতে পারে
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · প্রথম আলো
