হাটিকুমরুল শ্রীশ্রী কালিমাতা দুর্গা মন্দির পরিদর্শনে ছাত্রদল নেতা রাকিব হোসেন খাঁন
২০ অক্টোবর, ২০২৬ এ ৭:৪১ PM

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৯ নম্বর হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খাঁনের পক্ষ থেকে হাটিকুমরুল শ্রীশ্রী কালিমাতা দুর্গা মন্দির পরিদর্শন করেছেন ছাত্রদল নেতা মোঃ রাকিব হোসেন খাঁন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিজয়া দশমীর দিনে মন্দির পরিদর্শনকালে তিনি মন্দিরের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় মন্দিরের কার্যক্রমের প্রতি আন্তরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব প্রকাশ করা হয়।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
The post হাটিকুমরুল শ্রীশ্রী কালিমাতা দুর্গা মন্দির পরিদর্শনে ছাত্রদল নেতা রাকিব হোসেন খাঁন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
২৩ অক্টোবর, ২০২৬ এ ৭:২২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী
২৩ অক্টোবর, ২০২৬ এ ৭:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
২৩ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
