স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য, শাহজাদপুরে প্রতিবাদ
২৮ মার্চ, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরের সরাতৈল গ্রামের সোহেল রানা (২৪) হত্যার ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য প্রতিমস্ত্রী ড. এম এ মুহিতকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে ১ ঘণ্টাব্যাপী শাহজাদপুর উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠন যৌথভাবে মনিরামপুর বাজার সড়কে এই সমাবেশের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সহ-সভাপতি রেজাউল করিম রাজা, যুদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুদ, যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলনেতা নাদিম আলী, নিহত সোহেলের মা রুবি খাতুন, তার মামা আব্দুল আলিম বাঘা প্রমুখ।
বক্তারা বলেন, সোহেল হত্যার ঘটনা কোনও রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। আমরা সোহেল হত্যার বিচার চাই এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছেন। এনসিপি নেতা সাইফ মোস্তাফিজ যে ভাষায় কথা বলেছেন তাতে প্রতিয়মান হয় যে, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।
মানববন্ধনে বক্তারা ঘোষণা দিয়ে বলেন, এনসিপি নেতা সাইফ মোস্তাফিজ যদি মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে বিরত না থাকেন তাহলে তাকে শাহজাদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারি সাম্রাজ্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM · Janobani
তানোরে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বিতরণ অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২১ PM · nagorik tv
ঘাটাইল উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডেঙ্গুর ঝুঁকি, ময়লা-আবর্জনার স্তূপে দুর্ভোগ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
