সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল হত্যার মূল আসামি গ্রেফতার
৫ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর সোহেল হত্যার মূল আসামি সাইফুলকে(৩৮) প্রায় ১৪ দিন পর গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রংপুর থেকে তাকে আটক করা হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।
জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের ও সরকারি কলেজের বিএ অধ্যয়নরত শিক্ষার্থী সোহেল রানাকে(২৪) গত ২১ মার্চ রাতে ঈদ বোনাসের কথা বলে সাইফুল ইসলাম বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। গত ২২ মার্চ সকালে তার লাশ পার্শ্ববর্তী চিনাধুকুরিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোটা শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার হত্যাকাণ্ড নিয়ে এলাকায় শত শত মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ ঘটনায় নিহতের মা রুবী খাতুন বাদি হয়ে সাইফুল ইসলাম ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামি সাইফুলকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পে জমির মালিকদের ৫০০ কোটি টাকার চেক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৩ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
