সিরাজগঞ্জের তাড়াশের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার চুরি
১ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ PM

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের জানালা খুলে একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় প্রাণিসস্পদ কর্মকর্তার কক্ষের ভেতর গিয়ে অফিসকাম কম্পিউটার অপারেটর ফিরোজ আহম্মেদ চুরির বিষয়টি প্রথম দেখেতে পান। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। ধারণা করা হচ্ছে, চোরের দল কৌশলে জানালা খুলে অফিসের বিভিন্ন ডকুমেন্ট ও কম্পিউটার চুরি করে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, ওই অফিসটিতে কর্মকর্তাদের আবাসিক ব্যবস্থা থাকা সত্বেও কোন কর্মকর্তা ক্যাম্পাসে থাকেন না। অফিসটি অরক্ষিত থাকায় সন্ধ্যার সাথে সাথে মাদকের আড্ডাখানায় পরিণত হয়। এ বিষয়ে একাধিক বার প্রশাসনকে অবগত করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শরিফুল ইসলাম জানান, অফিসের কর্মকর্তা/কর্মচারীরা ফোন করে তাকে চুরির বিষয়টি জানিয়েছেন। ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
