সিরাজগঞ্জের শাহজাদপুরে পুড়িয়ে ফেলা হলো মালিকবিহীন দলিল
৪ ডিসেম্বর, ২০২৫ এ ১০:৩২ PM

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে মালিক শনাক্ত করা যায়নি এমন বিপুলসংখ্যক নিবন্ধিত দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে খোলা জায়গায় এ ধ্বংসকাজ সম্পন্ন হয়।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলামের উপস্থিতিতে বিশেষ কমিটির তত্ত্বাবধানে দলিলগুলো ধ্বংস করা হয়। নথিগুলো গণনা ও যাচাইয়ের পর সরকারি নিয়ম মেনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
২০১৭ ও ২০১৮ সালে নিবন্ধিত দলিলগুলো ডেলিভারি না নেওয়ায় অফিসে জমে থাকায় মালিকানা যাচাইয়ের জন্য একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নির্ধারিত সময়ে কেউ এগিয়ে আসেনি। ফলে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত দলিলগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেন। এসময় দলিল লেখক সমিতি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪০ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২০ PM · tritiyamatra.com
সিরাজগঞ্জে শীতের শুরুতেই অতিথি পাখির কলরব
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫১ PM · Alokito Bangladesh
