সিরাজগঞ্জে শীতের শুরুতেই অতিথি পাখির কলরব
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫১ PM

শীতের আমেজ শুরু হতে না হতেই সিরাজগঞ্জের যমুনা নদীসহ বিভিন্ন খাল-বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে। বিশেষ করে শস্যভান্ডারখ্যাত তাড়াশ উপজেলার উলুপুর দীঘির পাড়ে গাছে গাছে এখন পরিযায়ী পাখির কলরব। পাখিদের এই দৃশ্য দেখতে পড়ন্ত বিকেলে দীঘির পাড়ে ভিড় জমাচ্ছেন দর্শনার্থী ও পাখিপ্রেমীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার উলুপুর দীঘি ছাড়াও রয়েছে ঐতিহাসিক চলনবিল। এ বিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির জন্য পর্যাপ্ত খাবার থাকায় এবারও দেখা মিলছে হাজার হাজার অতিথি পাখির।
শীতকালে যমুনা ও চলনবিলসহ এ অঞ্চলের বিভিন্ন খাল-বিলে বক, বদর, লালমোন, সোলি, শামুকখোল, বালিহাঁস, কাইয়ুম ও বাগাড়িসহ নানা প্রজাতির পাখির বিচরণ দেখা যায়। পাখির নানা সুর ও ডাকে মুখর হয়ে ওঠে এসব এলাকা। খাবারের সন্ধানে পাখিরা ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়ায়।
ঝাঁকে ঝাঁকে এসব পাখির দেখা মিলছে তাড়াশের খাল-বিলগুলোতে। বিশেষ করে উলুপুর দীঘি যেন এখন পরিযায়ী পাখির আবাসস্থলে পরিণত হয়েছে। সাইবেরিয়াসহ শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে প্রতি বছরের মতো এবারও অতিথি পাখি এসেছে দীঘির পাড়ে। চলনবিল ও দীঘির পাড়ে শুরু হয়েছে অতিথি পাখির কলরব।
পাখিদের এই দৃশ্য দেখতে পড়ন্ত বিকেলে দর্শনার্থী ও পাখিপ্রেমীদের ভিড় জমছে। অনেকেই পাখির দৃশ্য উপভোগের পাশাপাশি মোবাইল ফোনে সেলফিও তুলছেন।
স্থানীয় শিক্ষার্থী ও পাখিপ্রেমীরা জানান, উলুপুর দীঘির চারপাশের গাছপালা বেশ কিছুদিন ধরে পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে উঠেছে। পাখিদের দৃশ্য ও আবাসস্থল দেখতে প্রতিদিনই এ এলাকায় মানুষের ভিড় বাড়ছে। বিশেষ করে পড়ন্ত বিকেলে সব শ্রেণির মানুষের উপস্থিতি বেশি দেখা যায়। তারা পাখিদের নিরাপদ আবাসস্থল রক্ষায় স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।
পাখি বিশেষজ্ঞদের মতে, প্রকৃতি যখন পাখিদের অনুকূলে থাকে না, তখন তারা অপেক্ষাকৃত কম শীত ও অনুকূল প্রকৃতির দেশে অতিথি হয়ে আসে। নাতিশীতোষ্ণ দেশ হিসেবে প্রতিবছর বাংলাদেশে পাড়ি জমায় হাজারো অতিথি পাখি।
এসব অতিথি পাখি আকাশসীমা পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। তারা ২৪ ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে পারে। অনেক পাখি বছরে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে।
বাংলাদেশে ৭৪৪ প্রজাতির পাখি দেখা যায়। এর মধ্যে ৩০১টি প্রজাতি বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করে। এ দেশে অতিথি পাখির আগমন ঘটে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত। তবে ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাসে বেশি পাখি আসে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দীঘিতে শান্ত জলরাশি, অন্যদিকে সবুজের সমারোহ—তারই মাঝে হাজারো পাখির কিচিরমিচির। শীত কমে গেলে অতিথি পাখিরা আবার নিজ জন্মভূমিতে ফিরে যায়। খাদ্য ও নিরাপত্তার জন্য তারা এ দেশে আসে।
তিনি বলেন, অসাধু মানুষ এসব পাখি শিকার ও হত্যা করে। এ নিষ্ঠুরতার কারণে অতিথি পাখির সংখ্যা কমে যাচ্ছে। এতে প্রকৃতি হারাচ্ছে তার নিজস্ব রূপ। তাই অতিথি পাখিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সবারই নজর রাখা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের হুমকি পরও রুশ তেল কিনবে ভারত
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পে অনিয়মের অভিযোগ
বন্যায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ জ্ঞাপন
ইসির সংশোধনী নির্বাচন পরিচালনা বিধিমালা প্রকাশ, যুক্ত হলো ‘না’ প্রতীক
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৬ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ত্রাণের ৮০ বস্তা চাল উধাও, আত্মগোপনে প্যানেল চেয়ারম্যান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · SAMAKAL
সিরাজগঞ্জে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM · bssnews.net
'সংবাদ' এর জেলা বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস আর নেই
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৪ PM · sangbad.net
তাড়াইলে সততা ও উন্নয়নের অঙ্গীকারে ধলা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
