সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা খেয়াঘাটসংলগ্ন করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাহফুজুর রহমান প্রিন্স (৩৫) নামে এক যুবকের লাশ প্রায় ১৮ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। প্রিন্স ঢাকা এয়ারপোট থানা এলাকার আব্দুল বারেকের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযানের দেড় ঘন্টা পর সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাহফুজুর রহমান প্রিন্স তার চার বন্ধুকে নিয়ে ঢাকা থেকে শাহজাদপুর উপজেলার সাতবাডীয়া খোরশেদ আলমের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সে বন্ধুদের সাথে করতোয়া নদীতে গোসল করতে নামে। এসময় নদীতে কিছুক্ষণ সাঁতার কেটে বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও প্রিন্স নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৪ ঘন্টা খোঁজাখুঁজি করেও ওই যুবককে উদ্ধার করতে ব্যর্থ হয়। সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে প্রায় দেড়ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নদী থেকে উদ্ধার করা লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনলেন রুবেল হোসেন সূর্য
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
২৩ জেলায় নাশকতা, দুটি ট্রেন ও রেললাইনে আগুন, পুড়ল ১২ বাস
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:২৭ PM · প্রথম আলো
সলঙ্গায় আলোচিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শনে মহিষামুড়া অক্সফোর্ড একাডেমির শিক্ষকরা
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সাবেক সভাপতি আফছার উদ্দিন
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের
১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আ. লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ
১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:২৯ PM · Alokito Bangladesh
