শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের জলাশয়গুলো পদ্ম ফুলে ভরে গেছে এ যেন দর্শনার্থীদের কাছে স্বর্গরাজ্য

১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM

সিরাজগঞ্জের জলাশয়গুলো পদ্ম ফুলে ভরে গেছে এ যেন দর্শনার্থীদের কাছে স্বর্গরাজ্য

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

সিরাজগঞ্জের বিভিন্ন জলাশয়গুলো পদ্ম ফুলে ভরে গেছে এ যেন দর্শনার্থীদের কাছে স্বর্গরাজ্য। এর মধ্যে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাখওয়া দিঘী এলাকার বাঘমারা পদ্মবিল দর্শনার্থীদের কাছে যেন এক টুকরো স্বর্গরাজ্য। যা ভ্রমণপিপাসু মানুষের কাছে এক দর্শনীয় স্থান। বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে থাকা পদ্মফুল, নির্মল পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ।

শরতে বাঘমারা পদ্মবিলের চারপাশ যেন অপরূপ সৌন্দর্য ধারণ করছে। বিলের পানির ওপর ফুটে থাকা সারি সারি পদ্মফুল আর সবুজের সমারোহ তৈরি করেছে মনোমুগ্ধকর পরিবেশ। নৌকায় করে বিল ঘুরে দেখা সাথে পদ্মবিলের সৌন্দর্য দর্শনার্থীদের আনন্দ আরও বেড়ে গেছে। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে এখানে এসে সময় কাটাচ্ছেন এবং প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও বাঘমারা পদ্মবিল তেমন পরিচিত ছিল না। পদ্মফুলে ভরা বিলের সৌন্দর্যের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ায় এখন প্রতিদিনই দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসু মানুষের ভিড় চোখে পড়ার মতো।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, বাঘমারা পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে এখন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। ভোরের দিকে পদ্মফুল ও বিলের প্রাকৃতিক দৃশ্য সবচেয়ে মনোমুগ্ধকর। নৌকায় ঘুরে দর্শনার্থীরা আনন্দে সময় কাটাচ্ছেন।

ইমরান হোসেন জানান, শহরের ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার নিয়ে এই পদ্মবিলে ছুটে আসছেন। নৌকায় ঘুরে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানোর সুযোগ পাচ্ছেন। প্রকৃতির সৌন্দর্য আর পদ্মফুলের অপরূপ মেলবন্ধনে বাঘমারা পদ্মবিল এখন সত্যিই দর্শনার্থীদের কাছে এক টুকরো স্বর্গরাজ্য বলে মন্তব্য করেছেন তিনি।

তাড়াশ উপজেলার কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, জলজ উদ্ভিদ পদ্ম বহু বর্ষজীবী। পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ গাছটিও বাড়তে থাকে। একটি গাছে একটি ফুল ফোটে। এটি সাদা, লাল ও নীল রঙের হয়। ফুটন্ত ফুলে মিষ্টি সুগন্ধ থাকে। রাত থেকে সকালের মধ্যে ফুল ফোট। আর রোদের তীব্রতায় সংকুচিত হয়। রোদ কমে গেলে আবার প্রস্ফুটিত হয়। বর্ষা মৌসুমে খাল-বিলের পানিতে পদ্ম ফুল ফুটতে দেখা যায়। শরতে ও হেমন্তে ও এ ফুল থাকে। হিন্দু ধমার্লম্বি মানুষজনের কাছে অতি প্রিয় ও পবিত্র ফুল পদ্ম। বিশেষ করে দূর্গা পূজাতে পদ্ম ফুলের রয়েছে বেশ চাহিদা ও কদর। ফুলের চাহিদা থাকার কারণে এ পদ্ম ফুল সংগ্রহ ও বিক্রয় নিভর্র করে অনেক মানুষ জীবিকা নিবার্হ করে করছেন।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. জেরিন আহমেদ বলেন, পাখির মাধ্যমে বীজ ছড়িয়ে প্রাকৃতিক ভাবেই এই পদ্মের বিস্তার ঘটেছে। প্রকৃতির এই অপার দান একদিকে যেমন দর্শনার্থীদের মনকে প্রশান্তি দিচ্ছে, তেমনই হয়ে উঠেছে এলাকার মানুষের আয়ের উৎস। এ বিল গুলি কেবল জলাশয়ই নয়, সৌন্দর্য, জীবন ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন।

সচেতন মহলের মতে, প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা জেলার পদ্মবিল গুলিকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা গেলে এ অঞ্চলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি বিলের প্রাকৃতিক পরিবেশ ও পদ্মফুল সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছেন তারা।

১২ সেপ্টেম্বর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ছাত্রশক্তি,আলোচনায় যারা

দৈনিক ইনকিলাব সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: ২ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার

ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী

ফরিদপুরে হামে একদিনে হাসপাতালে ভর্তি ৬০ জন, মোট আক্রান্ত প্রায় ৬ হাজার

রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রূপা ও নগদ টাকা উদ্ধার

মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে ইরান যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা : মোবাইল কোর্টে জরিমানা

পশ্চিম তীরে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় সমর্থন জানালেন প্রবীণ রাব্বিরা

ত্রিমাসিক সেরা সাংবাদিক সম্মাননা পেলেন দৈনিক ইনকিলাবের রোকুনুজ্জামান

কুয়াকাটা পুলিশ বক্সটি সাগরের বিলীন, হুমকিতে মেরিন ড্রাইভ ও বেড়িবাঁধ

সাবেক স্পীকার হুমায়ূন রশিদের স্ত্রী সন্তানের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা

ইরান যুদ্ধ: ট্রাম্পকে গোপনে যে বিষয়ে সতর্ক করলেন শীর্ষ উপদেষ্টারা

ট্রাক্টরের যুগে ঘোড়ার হালে জমি চাষ: সিরাজগঞ্জের তাড়াশে জীবিকা নির্বাহ করছেন শফিকুল

মাদক এখন একক সমস্যা নয়, নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন জরুরি: গাজীপুর পুলিশ সুপার

সূত্র: dailyinqilab.com

সম্পর্কিত সংবাদ