সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর রেজিস্ট্রেশন উদ্বোধন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :‘এসো মিলি প্রাণের বন্ধনে, প্রত্যেকেই মোরা পরের তরে সেবায় এগিয়ে যাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মিলন মেলা-২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এস এস রোডস্থ নর্থ টাউন হোটেল রেস্তোরাঁয় সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ, সিরাজগঞ্জ-এর উদ্যোগে এ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সদর উপজেলার সিনিয়র স্বেচ্ছাসেবীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে মিলন মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন সুখ পাখি সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ রজব আলী। এ সময় উপস্থিত ছিলেন সুখ পাখি ও রেডলাভের পরিচালক রাসেল রহমান, সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল আলিম, মানবস্মৃতি সংসদের সদস্য মোঃ ফারদিন রানা, মোঃ জীবন শেখসহ সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরা।অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী পরিষদ গঠনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করার প্রস্তাবও দেওয়া হয়।আয়োজকরা জানান, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির পাশাপাশি ব্লাড সংগঠনের স্বেচ্ছাসেবীরাও এ মিলন মেলায় অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে জেলার বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও মানবিক কার্যক্রম আরও সুসংগঠিত হওয়ার সুযোগ তৈরি হবে।আয়োজকদের প্রত্যাশা, সমাজের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের সম্মিলিত অংশগ্রহণে স্বেচ্ছাসেবী মিলন মেলা-২০২৬ একটি অর্থবহ, প্রাণবন্ত ও মানবিক আয়োজন হিসেবে রূপ নেবে।
The post সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর রেজিস্ট্রেশন উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে আহত, বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ PM · ajkerpatrika.com
রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
