সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা এখন দুর্ঘটনার ঝুঁকিতে
২০ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ PM

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ মহাসড়ক এলাকাটি উত্তরাঞ্চলের ১৬ জেলার অন্যতম প্রধান প্রবেশদ্বার। গুরুত্বপূর্ণ এই এলাকায় গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, অস্থায়ী হোটেল, বাস ও সিএনজি স্ট্যান্ড।
ফলে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। ব্যাহত হচ্ছে দ্রুতগতির পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল। নিরাপদ যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এ ইন্টারচেঞ্জ এলাকাটি বর্তমানে অনিরাপদ হয়ে উঠেছে।
হাটিকুমরুল এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সাসেক প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা উদ্যোগ নিলে এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যান চলাচলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। কিন্তু এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছে তারা জিম্মি হয়ে পড়েছেন। এ কারণে এ বিষয়ে তাদের আন্তরিকতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাসেক-২ প্রকল্পের পরিচালক মো. সরফরাজ হোসাইন গণমাধ্যমকর্মীদের জানান, ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ শেষ হলে উদ্বোধনের পর প্রকল্পের অবশিষ্ট জায়গায় তিনটি বাসস্ট্যান্ড ও একটি সিএনজি স্ট্যান্ড নির্মাণ করা হবে। পাশাপাশি নির্ধারিত কিছু স্থানে দোকানপাট ও বাজার গড়ে তোলা হবে। তখন বর্তমান সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একাধিকবার অভিযান চালিয়ে জরিমানাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু কিছুদিন পর আবারও আগের মতো স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য শুরু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন হলে এবং প্রকল্পের কোনো জায়গা কেউ অবৈধভাবে দখল করে থাকলে সেসব স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন অবশ্যই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
এলাকাবাসীর দাবি, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকাকে যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত বাস ও সিএনজি স্ট্যান্ড নির্মাণ করা হোক।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ’লীগ কর্মী নিহত, তদন্ত শুরু
২০ নভেম্বর, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
কয়েকজন নেতা আক্রান্ত হওয়ার পর এখন ‘সিরিয়াসলি’ নিয়েছে এনসিপি, মাঠে নামছে ‘সর্বশক্তি’ নিয়ে
২০ নভেম্বর, ২০২৬ এ ৯:২৮ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে সম্প্রীতির বার্তায় কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু
২০ নভেম্বর, ২০২৬ এ ৯:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
লংগদুতে জমি সংক্রান্ত বিরোধে ভাঙচুর-লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ
২০ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২
২০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উন্মোচন
২০ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
