শাহজাদপুর সংবাদ

রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উন্মোচন

২০ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM

রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উন্মোচন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে তিনি এ ফলক উন্মোচন করেন।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, মসজিদের উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি কমপ্লেক্সটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক মোঃ এরশাদ আলী ঈশা ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

The post রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উন্মোচন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে সম্প্রীতির বার্তায়  কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু