লংগদুতে জমি সংক্রান্ত বিরোধে ভাঙচুর-লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ
২০ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM

বিপ্লব ইসলাম,লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের ১ নম্বর রাঙীপাড়া এলাকার ৯ নম্বর পোস্ট এলাকায় পৈতৃক জমি জোরপূর্বক দখল, বসতঘর ভাঙচুর, মালামাল লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সাহেদ গংয়ের বিরুদ্ধে। একই সঙ্গে জমি দখল ও লুটপাটের অভিযোগে উল্টো তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী মোস্তফা। এসব ঘটনার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় লংগদু প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা অভিযোগ করেন, সাহেদ গং দীর্ঘদিন ধরে তাঁদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় তাঁদের বসতঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
মোস্তফার অভিযোগ, তাঁদের জমি দখল ও মালামাল লুটপাটের পর উল্টো তাঁদের বিরুদ্ধেই মামলা করেছেন সাহেদ। তিনি দ্রুত সময়ের মধ্যে নিজের পৈতৃক জমি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জমি বিক্রেতা ওয়াজ উদ্দীন বলেন, তিনি সাহেদের কাছে ধান চাষের জমি বিক্রি করেছেন। তাঁর নামে রেকর্ডীয় ৯৫ শতাংশ জমি ২০২৫ সালে ৩ লাখ টাকায় বিক্রি করেন। তবে এখন ক্রেতারা তাঁদের কেনা জমির বাইরেও অন্যের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন। তাঁদের এমন কর্মকাণ্ডের কারণেই তিনি জমিটি বিক্রি করে দিয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, এসব ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পৈতৃক সম্পত্তির সুরক্ষা, লুট হওয়া মালামাল উদ্ধার, বসতঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
The post লংগদুতে জমি সংক্রান্ত বিরোধে ভাঙচুর-লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ’লীগ কর্মী নিহত, তদন্ত শুরু
২০ নভেম্বর, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
কয়েকজন নেতা আক্রান্ত হওয়ার পর এখন ‘সিরিয়াসলি’ নিয়েছে এনসিপি, মাঠে নামছে ‘সর্বশক্তি’ নিয়ে
২০ নভেম্বর, ২০২৬ এ ৯:২৮ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে সম্প্রীতির বার্তায় কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু
২০ নভেম্বর, ২০২৬ এ ৯:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা এখন দুর্ঘটনার ঝুঁকিতে
২০ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ PM · karatoa.com.bd
রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২
২০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উন্মোচন
২০ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
