শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

২৫ আগস্ট, ২০২৬ এ ৭:১৯ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার নেওয়ারগাছাড়া নতুন পাড়া গ্রামের পাশের থলিয়ার বিল থেকে মালা খাতুন(৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে। মালা খাতুন ওই গ্রামের মৃত আনসার প্রামাণিকের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, মালা খাতুন একা বাড়িতে থাকতেন। তার ছেলে মেয়েরা ঢাকা থাকেন। সকাল বেলা স্থানীয়রা মালা খাতুনের মরদেহ পাশের বিলে ভাসতে দেখে স্বজনদের খবর দেন।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মো: সেলিম জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে। মরদেহের ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।

সূত্র: dailykaratoa.com

সম্পর্কিত সংবাদ