শাহজাদপুর সংবাদ

কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত

২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM

কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।স্মরণসভায় প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও পেশাগত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় তাঁর অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।বক্তারা বলেন, সাংবাদিক দেবাশীষ দত্ত ছিলেন একজন পেশাদার ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী। তাঁর অকালমৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। সাংবাদিকতায় তাঁর অবদান ও কর্মময় স্মৃতি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।তারা আরও বলেন, দেবাশীষ দত্ত শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি সহকর্মীদের কাছে একজন আন্তরিক, সদালাপী ও স্নেহশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কথা, এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ তাঁর লেখনীতে গুরুত্ব পেত। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি পরিবার ও স্বজনদের জন্য গভীর বেদনার।স্মরণসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক গাজী মাহবুবুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মাটির পৃথিবী পত্রিকার প্রকাশক-সম্পাদক এম.এ. জিহাদ এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল।এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো. রিপন, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের দর্পণ এবং The Muslim Times-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, জাতীয় দৈনিক খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক সৌরভ হোসেন, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক, বাংলাবাজার পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মীর রাকিবুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক জিকো মন্ডল, কোষাধ্যক্ষ আশিকুল হক, ক্রীড়া সম্পাদক সুমন শাহ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী সদস্য ও আদিবাসী অধিকার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাশেদুল ইসলাম, নির্বাহী সদস্য পিয়ারুল ইসলাম ও মিনহাজ উদ্দিন, সদস্য খন্দকার আনিসুজ্জামান নয়ন, প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ আল-লিমু, সদস্য মীর হাসান, আব্দুস সালাম, আব্দুর রহমান, বিএনপি নেতা রুহুল মন্ডলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত শিখা ইন নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্ত্রী, শিশু পুত্র ও শ্বশুরসহ সাংবাদিক দেবাশীষ দত্ত নিহত হন। মর্মান্তিক ওই ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

The post কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ