খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM

ইছাহাক হোসেন, এনায়েতপুর চৌহালী প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম দক্ষিণ পাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোফাজ্জাল হোসেনের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) মাগরিবের নামাজ শেষে ব্রাহ্মণগ্রাম দক্ষিণ পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোফাজ্জাল হোসেন, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মোঃ আইয়ুব আলী সভাপতিত্ব করেন ব্রাহ্মণগ্রাম ওয়ার্ড শাখার সহসভাপতি মোঃ আকবর আলী মণ্ডল।
এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামী নেতা মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইদ্রিস আলম, মোঃ হারুন বেপারী, ইউসুফ আলী ও হাফেজ মুনসুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে চলাচলের সড়কের সমস্যা নিয়ে তারা চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।আরোও বলেন বাসিন্দারা বলেন, “আপনি নির্বাচনে অংশ নিলে আমরা আপনাকে ভোট দেবো। নির্বাচিত হলে আমাদের চলাচলের সড়ক নির্মাণ করে দেবেন—এটাই আমাদের দাবি।”এ সময় এলাকার উন্নয়ন, সড়ক নির্মাণ ও নাগরিক সেবা নিয়ে আলোচনা হয়। সভায় স্থানীয় বাসিন্দা, নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
The post খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
