সিরাজগঞ্জে ৭ মাসে ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণে রাজস্ব আদায়
২৪ আগস্ট, ২০২৬ এ ৪:৩৮ PM

৪৪, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ফোন: ০২-৪৮৩১৪৯০১, ০২-৪৮৩১৮৮৬৭ ফ্যাক্স : +৮৮-০২-৪৮৩১৮০৪৩ [email protected]
গত ৭ মাসে রেকর্ড ১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ ৩ হাজার ২১টি মামলা করেছে। এসব মামলায় সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা। এই রাজস্ব আদায় তাদের জন্য এক অনন্য রেকর্ড।
পুলিশ পরিদর্শক আরও বলেন, জেলার কোনো নির্দিষ্ট এলাকায় যানজট বা সড়কে বিশৃঙ্খলা দেখা দিলে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে বিশেষ টিম পাঠানো হয়। এসব টিম মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন, সড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ধরণের যানবাহন সরানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে।
তিনি আরও বলেন, গ্রীষ্মকালে তীব্র গরম। যেখানে সড়কে ১ ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকতে পারেন না, সেখানে আমাদের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। আমরা নিজেদের সেরাটা দিয়ে সব সময় কাজ করি। যাতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মানুষ যেন স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, পুলিশ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে পেট্রোল টিম। এরা তাৎক্ষণিকভাবে যেকোনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিমগুলো নিয়মিত কাজ করছে। জেলার কোথাও যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাজ চলমান রয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।
৪৪, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ফোন: ০২-৪৮৩১৪৯০১, ০২-৪৮৩১৮৮৬৭ ফ্যাক্স : +৮৮-০২-৪৮৩১৮০৪৩ [email protected]
সূত্র: Dhakatimes24
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
