শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM

সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ২৫ কোটি বৃক্ষ রোপণের অংশ হিসেবে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করেন, দৈনিক “যমুনার কথা ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায়সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক “যমুনার কথা ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এর নির্দেশে সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের জন্য গাছ রোপণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। সেই জন্যই সাত্তার ফাউন্ডেশন পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কাজ শুরু করেছি ও ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ এবং পৌর এলাকার বিভিন্ন রাস্তায় বৃক্ষ রোপণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।তিনি আরও বলেন, সাত্তার ফাউন্ডেশন ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে কে কোন ধর্মের সেটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় সে মানুষ কিনা আমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা।সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সকল কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মানুষকে সৃস্টি করেছেন মানবতার কল্যাণে কাজ করার জন্য আসুন আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি। আমাদের সকলের উচিৎ এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাশাপাশি বাড়ীর আশেপাশে গাছের চারা রোপণ করা।তিনি আরও বলেন, গাছ মানুষের পরম বন্ধু বিনা প্রয়োজনে গাছ কর্তন করা ঠিক না। একটি গাছ কর্তন করলে আমাদের উচিৎ পাঁচটি গাছ রোপণ করা।তিনি আরও বলেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু সাদগায় জারিয়া আমল চালু থাকে। যা মানুষ মৃত্যুর পরেও পেতে থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে বৃক্ষ রোপণ করা। এজন্য আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারবেনা সেজন্য সবারই উচিৎ মানুষের কল্যানে সম্পদ ব্যায় করা।এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম রকিবুল হাসান রতন, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজাহান আলী সাজা, ধানবান্ধি আদর্শ মানবকল্যান সমাজের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রানা খান বুলবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

The post সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ