সিরাজগঞ্জে ৫৬২ পূজামণ্ডপের নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য
২০ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৭ PM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের ৫৬২টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি জেলা ও উপজেলা শহর এবং মহাসড়কে দর্শনার্থীদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে ৫৬২টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় সাড়ে ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য জেলা ও উপজেলা শহরগুলোতে পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। এ সময় তারা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন।
দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আলোকিত বাংলাদেশকে বলেন, দুর্গাপূজা শুরুর প্রায় দুই দিন আগে থেকেই জেলা, উপজেলা ও বিভিন্ন গ্রামাঞ্চলের পূজামণ্ডপগুলোতে পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় পুলিশ কর্মকর্তাসহ ৭৪৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন। দিনে ও রাতে এ দায়িত্ব পালনের কার্যক্রম তদারকি করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি এসআরবি-১২ সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।
সিরাজগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে বাবা-মেয়ের মৃত্যু, এলাকায় শোক
স্বাধীনতার লড়াইয়ে সব ধর্মের মানুষ একসঙ্গে ছিলেন: রংপুরে প্রধানমন্ত্রী
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই
টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর
সবার অংশগ্রহণে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
মাথা ন্যাড়া করে ক্যানসার আক্রান্ত সামিয়ার পাশে স্বামী-সন্তান
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশে এক ছাতার নিচে বসবাস করছে: স্বাস্থ্যমন্ত্রী
রাঙামাটির সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, মিলছে সত্যতা
ধর্মের পরিচয়ে কেউ মুক্তিযুদ্ধে অংশ নেননি, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী
শিশু বিভাগের ডিগ্রি নেই, তবুও আইসিএমএইচের প্রধান স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া
মুন্সীগঞ্জে কন্যাশিশুকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৪২ লাখ টাকার দোকান নিয়ে বিরোধ, মোতাওয়াল্লী ও ব্যবসায়ী কারাগারে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
২৩ অক্টোবর, ২০২৬ এ ৭:২২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী
২৩ অক্টোবর, ২০২৬ এ ৭:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
২৩ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
