সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
২৪ আগস্ট, ২০২৬ এ ৬:০১ PM
নজরুল ইসলাম : সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি ট্রাকও আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট স্থাপন করে।এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের চালক মো. আবু বক্কর (৪৪) ও তার সহযোগী মো. সোহাগ আলী (১৯)-এর হেফাজত থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। পরে মাদক বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আবু বক্কর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামভদ্রপুর (কবিরাজপাড়া) গ্রামের বিশারত আলীর ছেলে এবং বর্তমানে তেররশিয়া (মোকশেদ মন্ডলপাড়া) এলাকায় বসবাস করেন। অপর আসামি সোহাগ আলী রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. লালবর আলীর ছেলে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মামলা নম্বর-৩৯/৪২৬, তারিখ ২৩ ডিসেম্বর ২০২০।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।সিরাজগঞ্জ জেলা পুলিশ, জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
The post সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
