সিরাজগঞ্জে ১৬ পুলিশ সদস্য পুরস্কৃত
২২ আগস্ট, ২০২৬ এ ১২:০০ AM

মানুষের সেবা কাজেই কর্মদক্ষতা অর্জন করে থাকে। আর সেই কর্মদক্ষতায় সিরাজগঞ্জে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১৬ সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান ও সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসানসহ ১৬ জন সদস্য স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাদের পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ উপস্থিত ছিলেন। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পরিদর্শন প্যারেডে সালামি গ্রহণ করেন। তিনি সেইসঙ্গে রিজার্ভ অফিস পরিদর্শন করেন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন ও আবাসনসহ বিভিন্ন বিষয়ে ডিআইজি মহোদয়ের কাছে তুলে ধরেন। এ সভায় শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির জন্য নিজস্ব ব্যবস্থাপনায় ১টি মোটরসাইকেল এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহারের জন্য ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ ও ওসিসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ওসি মো. রাকিবুল হাসান বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান। স্বীকৃতিস্বরূপ এ পুরষ্কার সিরাজগঞ্জবাসীর বলে তিনি উল্লেখ করেন।
নারীদের এগিয়ে নিতে দলগুলোর পলিসিগত পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী
'বিনামূল্যে চোখের চিকিৎসা' ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমান
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ
বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
