সিরাজগঞ্জে ১৩ মাদ্রাসায় কেউ পাস করেনি
১০ আগস্ট, ২০২৬ এ ৬:৪৪ PM

সিরাজগঞ্জে ২০২৬ সালের এসএসসি সমমানের দাখিল পরীক্ষার ফলাফলে উদ্বেগজনক চিত্র দেখা গেছে। জেলার ১৩টি মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে–সিরাজগঞ্জ সদর উপজেলার আল আমিন রহমুনিয়া বি. আর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা; উল্লাপাড়া উপজেলার দক্ষিণপাড়া জররুননেছা মহিলা দাখিল মাদ্রাসা, কালিয়াকৈর দাখিল মাদ্রাসা ও সাতবিল্লাহ দাখিল মাদ্রাসা; তাড়াশ উপজেলার সরাপপুর দাখিল মাদ্রাসা ও হামকুড়িয়া দাখিল মাদ্রাসা; কামারখন্দ উপজেলার চর টেংরাইল আদর্শ দাখিল মাদ্রাসা এবং রায়গঞ্জ উপজেলার ফরিদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হাসিল দাখিল মাদ্রাসা, বি.এম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কয়ড়া দাখিল মাদ্রাসা, মীরের দেউলমুড়া আর.এম মহিলা দাখিল মাদ্রাসা ও বাসুদেবকোল শ্রী রামপুরা দাখিল মাদ্রাসা।
একটি প্রতিষ্ঠানেরও কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টিকে শুধু পরীক্ষার্থীদের ব্যর্থতা হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। এর পেছনে পাঠদানের মান, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি, একাডেমিক তদারকি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার জোর দাবি উঠেছে।
রোজিনা আক্তার জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং ফলাফল বিপর্যয়ের কারণগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।
এদিকে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর প্রধানদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও অধিকাংশের নম্বর বন্ধ পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
