শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

১৩ আগস্ট, ২০২৬ এ ৫:৫৪ PM

সিরাজগঞ্জে ১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে টাকার প্রলোভন দেখিয়ে এক শিশু স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে ধর্ষক আ. বাতেন (৫২) পলাতক রয়েছে। সে ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই শিশু ছাত্রী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করতো।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে দোকানে খাতা-কলম কেনার জন্য যায় ওই ছাত্রী। এ সময় বাড়ি ফেরার পথে আঃ বাতেন ১০০ টাকার লোভ দেখিয়ে ওই ছাত্রীকে নেপিয়ার ঘাসের ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় লোকজন মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বিকেলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

এ মামলার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্ত বাতেনকে গ্রেফতারে অভিযান চলছে বলে উল্লেখ করেন ওসি।

সাতক্ষীরার তালায় দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি!

তালায় ১৫ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, দুই পরিবারকে মুচলেকা

২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি: চিফ হুইপ

মন্ত্রিসভায় রদবদল: এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন

মাদকের দৌরাত্ম্য, সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে পেলে আটকের হুঁশিয়ারি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ