উল্লাপাড়ায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ শোধনাগার উদ্বোধন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:০৭ PM

উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত উল্লাপাড়া পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের পানি সরবরাহ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর এলাকার চর ঘাটিনা নামক স্থানে করতোয়া নদীর পাড়ে বসানো পানি শোধনাগার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মাদ রায়হানুল ইসলাম, পৌরনির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভুইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন শীর্ষক প্রকল্পে আওতায় পানি শোধনাগারটি বাস্তবায়ন করেছে উল্লাপাড়া পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রাথমিকভাবে পৌরসভা এলাকার প্রায় ৩ হাজার ৩ শত গ্রাহক পানি সরবরাহ পাবেন।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২২/০৯/২০২৬
The post উল্লাপাড়ায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ শোধনাগার উদ্বোধন appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেইল, ছাত্রীকে ডেকে নির্যাতন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:০৬ PM · Janobani
সয়দাবাদে নেতাকর্মীদের ওপর হামলার পর ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা: প্রতিবাদ জামায়াতের, প্রত্যাহারের দাবি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আইফোন-১৭ প্রো ম্যাক্স, পিএস৫-সহ বিভিন্ন পুরস্কার জিতলেন পাঁচজন গ্রাহক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৮ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
