সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
৯ আগস্ট, ২০২৬ এ ৮:০৫ PM

সিরাজগঞ্জে ঢাকাগামী আন্তঃনগর 'সিল্কসিটি এক্সপ্রেস' ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় দ্রুত ট্রেনের শিকল (চেইন) টেনে গতিরোধ করায় বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।
তবে দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করার প্রক্রিয়া চলছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগতে পারে। উদ্ধার কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.
সূত্র: The Business Standard
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ৫০ বছরের পুরোনো রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন
১১ আগস্ট, ২০২৬ এ ৩:১০ PM · nagorik tv
সিরাজগঞ্জে সরকারি সহায়তার নামে অসহায় নারীদের নিকট থেকে ১০ লাখ টাকা আদায়
১১ আগস্ট, ২০২৬ এ ১:০৯ PM · nagorik tv
বন্ধ পাটকল ইজারা পাচ্ছে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপ, বিনিয়োগ করবে হাজার কোটি টাকা
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ AM · প্রথম আলো
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
১১ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ AM · banglatribune.com
